মির্জাপুর গোড়াই শিল্পনগরী থেকে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মো: রুবেল মিয়া,স্টাফ রিপোর্রারঃ টাঙ্গাইল মির্জাপুরে গোড়াই শিল্পনগরী থেকে ৩০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ফ্লাইওভার ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম শওকত হোসেন (৪৮) তার বাড়ি একই উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে। তার পিতার নাম হোসাইন উদ্দিন।
এ ব্যাপারে ডিবি পুলিশ গণমাধ্যমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়াই ফ্লাইওভারের উত্তর পাশের একটি ভবনে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে মাদক ব্যবসায়ী শওকত হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।







