ঢাকা | মে ২০, ২০২৬ - ১০:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুড়িগ্রামে মাদকদ্রব্য গাঁজাসহ ১ নারী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 19, 2026 - 5:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

মো: আব্দুর রাজ্জাক (কাজল)জেলা প্রতিনিধি কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজাসহ একজন নারীকে আটক করে পুলিশ।

পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম এর মাধ্যমে জানা যায় (১৮ মে) সোমবার বিকাল আনুমানিক ৫:৩০ মিনিটের দিকে জেলার চিলমারী থানা পুলিশের একটি টিম উপজেলার মাটিকাটা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।এসময় মাদকদ্রব্য ১২ কেজি গাঁজাসহ মোছা: নাজমিন আক্তার (২২) নামে একজন নারী গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত নারী যশোর জেলার অভয়নগর থানা নোয়াপাড়া এলাকার বাসিন্দা।আটককৃত গাঁজা যার বাজার মূল্য আনুমানিক ১,২০,০০০/- টাকা।

স্থানীয়রা বলছেন মাদকসহ ওই নারীকে আমরা কিছু লোক আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে  ১ জন নারী মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।  উক্ত ঘটনায় চিলমারী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু। এছাড়াও কুড়িগ্রানে সকল উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।