শ্রীনগরে মাছ ধরতে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে লিজ নেওয়া পুকুরে মাছ ধরতে গেলে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ শাহআলম (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহআলম শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুনগ্রামের বাসিন্দা। তিনি বালাশুর এতিমখানার উত্তর পাশে অবস্থিত যদুবাবুর বাড়ির দুটি পুকুর অগ্রসর বিক্রমপুর যাদুঘরের লোকজনের কাছ থেকে বছরওয়ারি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। প্রতি বছরের মতো চলতি বছরও তিনি পুকুরে মাছ চাষ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, সম্প্রতি তিনি পুকুরের মাছ ধরতে গেলে রাঢ়ীখান ইউনিয়ন বিএনপির সভাপতির ছোট ভাই মেরাজ হোসেন এবং সুইট ও তিতাসসহ অজ্ঞাত আরও ৪/৫ জন বাধা দেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। সর্বশেষ গত ২০ মে সকাল ৯টার দিকে মাছ ধরতে গেলে অভিযুক্তরা তাকে পুকুর থেকে তাড়িয়ে দেয়। এ সময় পুনরায় মাছ ধরতে গেলে প্রাণে হত্যা করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শাহআলম দাবি করেন, তার পুকুরে প্রায় ৫ লাখ টাকার মাছ রয়েছে। অভিযুক্তরা জোরপূর্বক মাছ ধরে নেওয়ার পাঁয়তারা করছে বলেও তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান।
এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তবে অভিযোগের








