ঢাকা | জুন ১৪, ২০২৬ - ১০:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পাঁচ কার্যদিবসের মধ্যে আইসিইউ খুলেছেন ডাসংসদে উঠছে প্রিয়াঙ্কার এমপির প্রস্তাব

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 14, 2026 - 12:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

আরএম সেলিম শাহী, শেরপুর : দীর্ঘ পাঁচ বছর পর জনবল সংকটের কারণে শেরপুর জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিটিটি মনোনীত হওয়ার ৫ কার্যদিবসের মধ্যে উদ্বোধন করা হয়েছে ডাসংসদে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

১৪ জুন রবিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন কার্যত শেরপুর জেলা সদর হাসপাতালের এই আইসিইউ ইউনিটের উদ্বোধন ঘোষণা করেন।

পরে বিকেল সাড়ে ৩টায় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ফিতা কেটে জেলা সদর হাসপাতালের নবম তলায় আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শাহীন, জেলা সদর হাসপাতালের সুপার ডাঃ মোসেলিম মিয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, করোনার সময় জেলা হাসপাতালের নবম তলায় প্রায় পাঁচ বছর আগে ৫ কোটি টাকা ব্যয়ে আইসিইউ ইউনিট স্থাপন করা হয়। কিন্তু জনবল সংকটের কারণে আইসিইউ ইউনিটটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

পরে গত ৭ জুন ডশেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা সদর হাসপাতালের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা। একই সঙ্গে জনবল সংকটের কারণে আইসিইউ ইউনিট বন্ধের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সেলিম মিয়া বলেন, আজ মন্ত্রী জুম মিটিং এর মাধ্যমে আমাদের আইসিইউ ইউনিটের উদ্বোধন করেনআমরা সীমিত সংখ্যক জনবল নিয়ে আইসিইউ ইউনিট কার্যক্রম চালু করব। তবে পূর্ণ জনবল পেতে আরও সময় লাগবে, সেক্ষেত্রে আইসিইউ ইউনিট পুরোপুরি চালু করতে আরও সময় লাগবে।”

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “আজ শেরপুর জেলা হাসপাতালের বহুল প্রতীক্ষিত আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হয়েছে। আগামী দিনে অন্যান্য সমস্যা ও জনবল সংকট সমাধানের চেষ্টা করা হবে।”

এ প্রসঙ্গে ডসংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, গত ৭ জুন আমি জেলা স্বাস্থ্য বিভাগ ও আইসিইউ ইউনিট চালুর দাবি জানালে স্বাস্থ্যমন্ত্রী সংসদ অধিবেশন শেষে লিখিতভাবে জানাতে বলেনএর পরিপ্রেক্ষিতে আজ তিনি জনবল নিয়োগসহ মাত্র পাঁচ কার্যদিবসে আমাদের শেরপুর আইসিইউ ইউনিট উদ্বোধন করেন। ইনশাআল্লাহ, আগামীতে যত দ্রুত সম্ভব শেরপুরের স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সকল সমস্যা সমাধানের চেষ্টা করব।”