ঢাকা | জুন ১৫, ২০২৬ - ১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে “মা” কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান কারাগারে 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 14, 2026 - 3:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর  ধামইরহাটের খড়মপুর গ্রামের মৃত মোকসেদুর রহমানের বিধবা স্ত্রী সুলতানাকে তার দুই সন্তান ১৩ জুন রাতে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এ ব্যাপারে মা বাদি হয়ে দুই সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত দু’সন্তানকে আটক করেন। “মা” চাঁদ সুলতানা তার দুই ছেলে মোঃ মুকিম (৩০) ও মোঃ মুমিন (৪৫) এর বিরুদ্ধে ১৩ জুন  রাতেই ধামইরহাট থানায় এজাহার দায়ের করেন। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান তাৎক্ষণিক তাদের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত মুকিম ও মুমিনকে গ্রেফতার করেন। পরের দিন ১৪ জুন রবিবার অভিযুক্তদের নওগাঁ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। ধামইরহাট  থানা পুলিশ মাকে নির্যাতনকারী দুই সন্তানকে দ্রুত গ্রেফতার করায় গ্রামবাসী সন্তোষ প্রকাশ করেছেন।