প্রচ্ছদ » » সাবাই বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি কমলের হ্যাটট্রিক বিজয়
সাবাই বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি কমলের হ্যাটট্রিক বিজয়
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ও আলোচনা সভা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে মধ্যাহ্নভোজ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বিকেলে সমিতির আয়-ব্যয় ও হিসাব-নিকাশ উপস্থাপনসহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলে বৈদ্যুতিক পাখা প্রতীকে ১২২ ভোট পেয়ে মো. মুনসুর রহমান (কমল) টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন পেয়েছেন ২৬ ভোট।এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে এম এ সালাম এবং ক্যাশিয়ার হিসেবে ইউনুচ আলী নির্বাচিত হয়েছেন।সদস্য পদে নির্বাচিত হয়েছেন— আনারস প্রতীকে ইসাহাক আলী (১২৩ ভোট), টিউবওয়েল প্রতীকে মোজাম্মেল হক (তৌহিদুল) (১২২ ভোট), মোরগ প্রতীকে আক্তার হোসেন (১১৮ ভোট), ফুটবল প্রতীকে আব্দুল মান্নান (৯৩ ভোট) এবং কলস প্রতীকে আলম হোসেন (৯১ ভোট)।নির্বাচনের ফলাফল ঘোষণার পর আয়োজিত আলোচনা সভায় সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাইদুর রহমান বকুল সাবেক চেয়ারম্যান তেঁতুলিয়া ইউনিয়ন, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান বাবু, সিংগাঁ বালুকা সালেহা মাদ্রাসার সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম । গাজীপুর রহমান , আহমাদ আলী , ফকির চাদ মিয়া , তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক আব্দুল গফুর , রহিম উদ্দিন ও সাহেব আলী প্রমুখ।#