ঢাকা | জুলাই ১, ২০২৬ - ৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে সুপারি বাগানে মাদকদ্রব্য গাঁজা চাষ, অভিযানে উদ্ধার করেছে পুলিশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 1, 2026 - 12:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ জুলাই বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলাই ইউনিয়নে অভিযান চালায় পুলিশ।তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামে পৃথক দুটি সুপারি বাগানের ভিতরে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন উক্ত এলাকার মোঃ মাজেদুল ইসলাম মঞ্জু।পৃথক অভিযানে ৪ টি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ।মাজেদুল ইসলাম মঞ্জু উক্ত এলাকার শবেদ আলী ছেলে।

অভিযানকালে সুপারি বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বড় এবং প্রায় ২ ফুট উচ্চতার দুটি ছোট গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় গাঁজা চাষকারী এলাকায় না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবংতার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের

বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

ভূরুঙ্গামারী সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদকদ্রব্যের

বিরুদ্ধে কোনো ছার নেই।নিয়মিত এই অভিযান চলবে।এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চান তিনি।