ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রধানমন্ত্রীর নির্দেশে আমিনবাজার ল‍্যান্ডফিলের দুর্গন্ধ মুক্ত হওয়ার ব‍্যবস্থা- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 11, 2026 - 12:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

ঢাকা: প্রধানমন্ত্রীর নির্দেশে আমিনবাজার ল‍্যান্ডফিলের ময়লার হতে দুর্গন্ধ মুক্ত হওয়ার ব‍্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ ১১ জুলাই রোজ শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের ময়লা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, এ ল‍্যান্ডফিলটি অভিভাবকহীন থাকায় যত্রতত্র ময়লা ফেলে পরিবেশকে নষ্ট করেছে। গত চারদিন আগে এখান দিয়ে সেনাবাহিনীর একটি মহড়া দেখতে সিঙ্গাইর এলাকায় যাওয়ার পথে প্রধানমন্ত্রীর নজরে আসে এ ময়লার ল‍্যান্ডফিলটি। পরে মন্ত্রীকে ব‍্যবস্থা নেওয়ার কথা জানালে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করে এটি ময়লা মুক্ত করার ব‍্যবস্থাকরনের উদ‍্যোগ গ্রহন করেন। তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, তাদের মতো আমরা বলতে পারবো না যে এটিকে সিঙ্গাপুর বা কানাডা বানিয়ে ফেলবো। তবে এ স্থানকে বসবাসযোগ‍্য করে গড়ে তোলার প্রচেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। এ জন‍্য সকলের সহযোগিতার প্রত‍্যাশার কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন‍্যান‍্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।