ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ”প্রতিমন্ত্রী ফরহাদ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 11, 2026 - 12:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোটারঃ পঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে শনিবার (১১ জুলাই) শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এবং প্রধানমন্ত্রী তারেক জিয়ার  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে অসহায় মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল,  গরিব ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শাড়ি  এবং স্বাস্থ্যকর্মীদের মাঝে  রক্তচাপ (বিপি) মাপার মেশিন বিতরণ করা হয়।

পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম এবং সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ এবং সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়ি ও রক্তচাপ (বিপি) মাপার মেশিন তুলে দেন। এ সময় উপকারভোগীরা জেলা পরিষদের এ জনকল্যাণমূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।