ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৮:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

গোপালগঞ্জের শিক্ষা মন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 12:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

গোপালগঞ্জ : শিক্ষা মন্ত্রীর এহসানুল হক মিলনের পদত্যাগ চেয়ে গোপালগঞ্জের বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে এ বিক্ষোভ ও মানববন্ধন করে তারা।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রীর ভাইরাল বক্তব্য বর্তমান বাচ্চারা ফার্মের মুরগির মতো বলায় তাকে প্রকাশ্যে শিক্ষার্ত শিক্ষার্থী অভিভাবকদের কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেয়। প্রকাশ্যে ক্ষমা না চাইলে মন্ত্রীর পদত্যাগ করার দাবি জানায় তারা।

এসময় গোপালগঞ্জ সরকারি কলেজ, হাজী লালমিয়া সিটি কলেজ’সহ জেলা শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।