ঢাকা | জুলাই ২৫, ২০২৬ - ৮:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দেশ গড়তে জুলাই জাগরণী পদযাত্রা’ কর্মসূচিতে হালুয়াঘাটে আসছেন এনসিপির নেতৃবৃন্দ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 24, 2026 - 9:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

আরিফ রববানী ময়মনসিংহ:‘দেশ গড়তে জুলাই জাগরণী পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসুচীর অংশ হিসাবে বিকেল ৪টায় হালুয়াঘাট উত্তর বাজারের ধানমহালে অনুষ্ঠিতব্য এ সমাবেশে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবু রায়হান জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে ‘জুলাই জাগরণী পদযাত্রা’ কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

হালুয়াঘাট উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে উপজেলা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কর্মসূচিতে দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখবেন। কর্মসূচিকে ঘিরে উপজেলা এনসিপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম জানান- পদযাত্রা সফল করতে ময়মনসিংহ ইতোমধ্যে প্রচারণা ও প্রস্তুতি শুরু করেছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে উঠা এ রাজনৈতিক দলটি। নগরীর বিভিন্ন স্থানে করা হচ্ছে পোস্টারিং। বিভিন্ন সড়কে পদযাত্রার সমর্থনে তোড়নও নির্মাণ করা হয়েছে। পদযাত্রায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন-জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে জুলাই পদযাত্রা করছে এনসিপি। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা নিয়ে গিয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় ২৫ জুলাই হালুয়াঘাটে আসছে পদযাত্রা।

তিনি জানান-এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামী ২৫ জুলাই বিকাল ৪ টায় হালুয়াঘাট আসবেন এক দফার ঘোষক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম,চাঁ’দা’বাজির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর নাসিরুদ্দিন পাটোয়ারী সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে তাদের বরণ করে নিতেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এডভোকেট এটিএম মাহবুব আলম।