ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ৯:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুড়িগ্রামে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 29, 2026 - 1:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামে জেলা পুলিশের ২৯ জুলাই বুধবার মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলার নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতেই সকাল ০৭:৩০ মিনিটে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

এ সময়  উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা , নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব ফাহাদ বিন সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মোঃ আসাদ আহম্মেদ রনি ও বিভিন্ন থানা/ইউনিট প্রধান সহ বিভিন্ন ইউনিটের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।