ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 29, 2026 - 1:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিরা।

সভায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা, আলোকচিত্র ও তথ্যভিত্তিক প্রদর্শনী, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।