ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 30, 2026 - 10:14 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

জিয়াউল কবীর, রাজশাহী : রাজশাহী: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় “মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়ন বিষয়ক সেমিনার ও চেক বিতরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।

সেমিনারে বক্তারা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর সেবার মানোন্নয়ন, দক্ষ জনবল গড়ে তোলা, কার্যকর চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পরে নির্ধারিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর প্রতিনিধিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

বক্তারা মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।