রাঙ্গুনিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় : রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীর নাম নয়ন তালুকদার (৪৫)। গত মঙ্গলবার রাতে শিলক থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ উপজেলার শিলক ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নয়নকে আটক করেন। তার বিরুদ্ধে মাদক পাচার সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী নুর তালুকদার মনি বলেন, দীর্ঘদিন ধরে ইয়াবা সহ মাদকের ব্যাপক বৃদ্ধি পাওয়ায় যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদকের সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করতে হবে এবং সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে মাদক ব্যবসায়ীরা যাতে আইনের ফাঁক দিয়ে দ্রুত বেরিয়ে না আসে।
গতকাল দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, ধৃত নয়ন একজন ভয়ংকর প্রকৃতির লোক। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ধৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।








