ঢাকা | আগস্ট ২, ২০২৬ - ৯:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে পুলিশের সহায়তায় ০৬ ফিট লম্বা বার্মিজ অজগর সাপ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 2, 2026 - 1:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সিট পাইকের ছড়া ইউনিয়নের একটি বিল থেকে ৬ ফিট লম্বা বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। সিট পাইকের ছড়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের একটি বিলে মাছ ধরার সময় জেলেদের জাল দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে অজগরটি। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনা স্থলে উপস্থিত হয়ে জালে অবরুদ্ধ সাপটিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসেন। পরবর্তীতে ভূরুঙ্গসমারী উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহায়তায় সাপটিকে প্রথমে কুড়িগ্রাম বনবিভাগের অফিসে পাঠানো হয়। এরপর রংপুর বিভাগীয় বন অফিসে পাঠানো হবে এবং সাপটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জবাব মুনতাসির মামুন মুন বলেন কয়েকদিন আগে দুধকুমার নদে ভারত থেকে উজানের পানির ঢল এসেছিলো। সম্ভবত আসামের কোন পার্বত্য এলাকা বা জংগল থেকে এই বার্মিজ জাতের অজগরটি ছিট পাইকের ছড়ার বিলটিতে এসে অবরুদ্ধ হয়ে পড়ে। এরকম বন্য প্রাণী আটক হলে সেগুলোকে না মেরে ফেলে অবশ্যই দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। কেননা প্রাণী ও পরিবেশ না বাঁচলে মানুষ বাঁচাতে পারে না।