ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে১ হাজার গাছের চারা রোপণ
কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ফলদ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ প্রঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।
পূবালী ব্যাংক পিএলসি রাজাপুর শাখা’র সৌজন্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়। এ কর্মসূচির আওতায় নারিকেল,আমড়া,তাল ও নিম গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানান, এ ধরনের বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা,পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সৌন্দর্যবর্ধন ছাড়াও জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি রোপিত চারার যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন।
পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের এজিএম আবু সুফিয়ান জানান,সরকারের অগ্রাধিকার ভিত্তিতে যে বৃক্ষরোপণ কর্মসূচি ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক এ কর্মসূচিতে অংশগ্রহন করছে। আশা করি আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রাজাপুর শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান,ব্যাংকের কর্মকর্তা – কর্মচারী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান সহ বিভিন্ন গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








