ঢাকা | আগস্ট ১২, ২০২৬ - ৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

যুক্তরাজ্যের হোটেলে এক রাত, শরীরে শতাধিক ছারপোকার কামড়!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 11, 2026 - 5:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার
 মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: যুক্তরাজ্যের ক্যামব্রিজের একটি Travelodge হোটেলে মাত্র এক রাত থাকার পর শরীরে শতাধিক ছারপোকার কামড়ের শিকার হয়েছেন ৩১ বছর বয়সী ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা হান্নাহ স্টিফেনসন।

জানা গেছে, বন্ধুদের সঙ্গে বাইরে সময় কাটানোর পর রাতে থাকার জন্য ক্যামব্রিজের Newmarket Road-এর Travelodge হোটেলে ওঠেন হান্নাহ। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি শরীরে প্রচণ্ড চুলকানি ও লালচে ফুসকুড়ি দেখতে পান। বালিশ ও বিছানায় রক্তের দাগের পাশাপাশি তিনি ছারপোকাও দেখতে পান।

হান্নাহ জানান, তার শরীরের বিভিন্ন অংশে ১০০টিরও বেশি কামড় হয়েছিল। শুধু বাম হাতেই তিনি ৩৭টি কামড় গুনেছিলেন। কামড়ের কারণে কয়েক সপ্তাহ ধরে তিনি ঠিকমতো ঘুমাতে পারেননি এবং সামাজিক অনুষ্ঠানেও যেতে অস্বস্তি বোধ করেছেন।

ঘটনার পর হান্নাহ সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রান্ত শরীরের ছবি প্রকাশ করলে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। তিনি অভিযোগ করেন, শুরুতে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ সাড়া পাননি। তবে Travelodge কর্তৃপক্ষ বলেছে, অভিযোগ পাওয়ার পর তারা বিষয়টি তদন্ত করে এবং আক্রান্ত কক্ষসহ আশপাশের কক্ষ পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায়।

Travelodge পরে হান্নাহর কাছে দুঃখ প্রকাশ করে এবং তাকে ২ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেয়। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, হোটেলে ছারপোকার সমস্যা পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় এবং এমন ঘটনা ঘটলে বিশেষজ্ঞদের মাধ্যমে কক্ষ পরীক্ষা ও চিকিৎসা করা হয়।

এই ঘটনা আবারও হোটেলে থাকার সময় বিছানা, চাদর ও গদিতে ছারপোকার উপস্থিতি সম্পর্কে সতর্ক থাকার গুরুত্ব সামনে নিয়ে এসেছে।

Inline image