ঢাকা | সেপ্টেম্বর ২৭, ২০২৬ - ১০:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নদীভাঙন পরবর্তী উন্নয়নকাজ পরিদর্শনে পদুয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 27, 2026 - 3:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ১, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে নদীভাঙন পরবর্তী চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন।

রবিবার ( ২৭ সেপ্টেম্বর ) দুপুরে পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় ভাঙনকবলিত এলাকার মানুষের দুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং চলমান উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে উন্নয়নকাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা ভাঙনপ্রবণ এলাকাগুলোতে টেকসই প্রতিরোধব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন ও সংস্কারের দাবি জানান।

জসিম উদ্দিন বলেন, নদীভাঙনের কারণে পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্যে রয়েছেন। ভাঙন প্রতিরোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামোর উন্নয়ন জরুরি। উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

পরিদর্শনকালে পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোবারক হোসেন বাবু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এহেসান আবদুল্লাহ, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল মোহাম্মদ নয়ন এবং পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের নেতা খোরশেদ আলম সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।