ঢাকা | সেপ্টেম্বর ২৭, ২০২৬ - ১০:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসয়ীকে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 27, 2026 - 3:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

মামুন কৌশিক, নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টার সদর ইউনিয়নের আমঘাইল বাজারে দুই ব্যসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৭ সেপ্টেম্বর ) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: সাজেদুল ইসলাম।মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আমঘাইল বাজারে বিভিন্ন সারের দোকান মনিটরিং করা হয়। এসময় লাইসেন্স ব্যতীত সার বিক্রয় করায় মজনু মিয়াকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ৮ (২) ধারায় ২০ হাজার টাকা এবং ক্রয় ও বিক্রয়ের রশীদ যথাযথভাবে সংরক্ষণ না করায় হাবীবুর রহমান বকুলকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১)(ঞ) ধারায় ৫ হাজার টাকা সহ সর্বমোট উল্লিখিত ০২টি মামলায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম জানান কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।