ঢাকা | আগস্ট ১৩, ২০২৬ - ১২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

উন্নয়ন ও সমৃদ্ধির পথে যুবসমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান- মোঃ আরিফুল ইসলাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 12, 2026 - 4:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

ময়মনসিংহ প্রতিনিধি:ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। এ বছর দিবসটির কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ‘যেখানে আমি, সেখানে পরিচ্ছন্নতা’ পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গঠনে তরুণদের অংশগ্রহণের ইতিবাচক বার্তা।

মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম ফারুক রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোহাম্মদ রেজাউল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুল ইসলাম বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। তরুণদের মেধা, শ্রম, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে পারলে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

আন্তর্জাতিক যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের পাশাপাশি পরিচ্ছন্নতা, সামাজিক দায়িত্ববোধ এবং দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।