ঢাকা | সেপ্টেম্বর ৪, ২০২৬ - ৬:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মতিন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, September 4, 2026 - 10:32 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

গাইবান্ধা প্রতিনিধি: সাঘাটায় কচুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নবনির্বাচিত হয়েছেন সালেহ্ মতিন। তাঁর নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

নবনির্বাচিত সভাপতি সালেহ্ মতিন বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে তিনি আন্তরিক ভাবে কাজ করতে চান। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, একজন দায়িত্বশীল ও শিক্ষাবান্ধব সভাপতি বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

নবনির্বাচিত সভাপতি সালেহ্ মতিনের নেতৃত্বে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা তাদের।

স্থানীয় অভিভাবকরাও নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, সালেহ্ মতিন বিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।

নবনির্বাচিত সভাপতি সালেহ মতিন তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।