বারহাট্টার ৫ নং চিরাম ইউপির চেয়ারম্যান পদে লড়তে চান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
নেত্রকোনা প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ৫ নং চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।
ছোটো থেকেই জিয়ার আদর্শে অনুপ্রাণিত জহিরুল ইসলাম ছিলেন চিরাম ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ দুই বারের সভাপতি।তিনি উপজেলা যুবদলের সদস্য ছিলেন।চিরাম ইউনিয়নের পরপর দুইবারের নির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম বার্তমান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।
জহিরুল ইসলাম বলেন, “অবহেলিত ৫ নং চিরাম ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।”জহিরুল ইসলাম বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা দিন দিন জমে উঠছে। গণসংযোগের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা, উন্নয়নের রূপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় জহিরুল ইসলামের গণসংযোগও ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।








