ঢাকা | সেপ্টেম্বর ৭, ২০২৬ - ৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইউএস ওপেনে কোর্টে গাঁজার গন্ধ, আম্পায়ারের কাছে অভিযোগ সাবালেঙ্কার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 7, 2026 - 11:07 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার
প্রতিবেদন: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র):
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে অস্বাভাবিক এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বেলারুশের শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে ম্যাচ চলাকালে দর্শকসারির দিক থেকে গাঁজার তীব্র গন্ধ আসছে বলে আম্পায়ারের কাছে অভিযোগ করেন তিনি।
ম্যাচের একপর্যায়ে গন্ধে বিরক্ত হয়ে সাবালেঙ্কা আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় কোর্টে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হলেও ম্যাচ বন্ধ করা হয়নি। পরে স্বাভাবিকভাবেই খেলা চালিয়ে যান দুই খেলোয়াড়।
সাবালেঙ্কা বর্তমানে নারী টেনিসের অন্যতম শীর্ষ তারকা এবং ইউএস ওপেনের অন্যতম ফেভারিট। গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে এমন অপ্রত্যাশিত পরিস্থিতি তার মনোযোগে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন টেনিসপ্রেমীরা।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টেনিস টুর্নামেন্টের কোর্টের আশপাশে কীভাবে এমন পরিস্থিতি তৈরি হলো।