ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৬ - ৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে পরিবেশ রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ আনসার প্লাটুন কমান্ডারের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 13, 2026 - 12:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান:পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সহকারী আনসার প্লাটুন কমান্ডার।আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬)

রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. জামিরুল ইসলাম নিজ উদ্যোগে প্রায় ২ কিলোমিটার সড়কের দুই পাশে ৫০০টি তালবীজ রোপণ করেন।জানা যায়, পারিশো শশানঘাটি থেকে মড়িয়া পর্যন্ত সড়কের দুই পাশে এ তালবীজ রোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। ব্যক্তিগত উদ্যোগে পরিবেশবান্ধব এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করেছেন।তালগাছ

বাংলাদেশের গ্রামীণ পরিবেশ ও প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রাস্তার পাশে তালগাছ গড়ে উঠলে একদিকে যেমন সড়কের সৌন্দর্য বাড়ে, অন্যদিকে বজ্রপাত থেকে রক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখে।মো: জামিরুল ইসলামের এই উদ্যোগকে তাই শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে দেখার সুযোগ নেই। এটি স্থানীয় পর্যায়ে পরিবেশ

সচেতনতা, জনকল্যাণ ও সামাজিক দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের পাশাপাশি জনসচেতনতা, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন। কামারগাঁ ইউনিয়নের এই তালবীজ রোপণ কর্মসূচিও সেই স্বেচ্ছাসেবী মানসিকতার একটি স্থানীয় উদাহরণ।তালবীজ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভিডিপি সদস্য মো. তোতা মন্ডল, মনিরুজ্জামান, মো. জসিম উদ্দিন, নিতাই সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারা তালবীজ রোপণে সহযোগিতা করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন।স্থানীয়দের প্রত্যাশা, রোপণ করা তালবীজগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে আগামী দিনে এসব গাছ বড় হয়ে সড়কের দুই পাশে সবুজ বেষ্টনী তৈরি করবে এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি করবে।