দৈনিক নবোদয় প্রতিনিধি হেলালের মায়ের মৃত্যু দাফন সম্পন্ন- শোক প্রকাশ
সিলেটের বালাগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দৈনিক নবোদয়ের বালাগঞ্জ প্রতিনিধি উপজেলার ১ নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন হামছাপুর দক্ষিনপাড়া নিবাসী। সৌদি আরব প্রবাসী সাংবাদিক মোঃ হেলাল আহমদে র আম্মা আখলিমা বেগম (৫৫) সোমবার ১৪ই সেপ্টেম্বর২০২৬ ইংরেজি রাত আনুমানিক এগারোটা তিরিশ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…….রাজিউন) তিনি এক ছেলেসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।মঙ্গলবার বাদ জোহর হামছাপুর দক্ষিণ পাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তার লাশ হামছাপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। এ দিকে সাংবাদিক মোঃ হেলাল আহমেদের মায়ের মৃত্যুতে জাতীয় দৈনিক প্রলয় পত্রিকার আন্তর্জাতিক সংবাদদাতা, গ্লোবাল বাংলা প্রেসক্লাবের ভাইস চেয়ারম্যান,
কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,সাংবাদিক বিলাল উদ্দিন এক শোক বার্তায় মরহুমা রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার পরিজন প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি








