ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ৪:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 21, 2026 - 9:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ:পূর্ব ঘোষণা ছাড়াই সরকার কর্তৃক দেশীয় বাজারে জ্বালানি তেলের মূল্য বৃ দ্ধির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় মোড়ে এসে শেষ হয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহকারী সেক্রটারি মাহবুবুর রশীদ ফরাজী, মিডিয়া ও আইটি সম্পাদক এইচ.এম জোবায়ের, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, অফিস বিভাগের সেক্রেটারি খন্দকার আবু হানিফ, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম কমিয়ে আনতে হবে। জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়বে, যার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে গিয়ে ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।