ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ৯:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে গ্রাম আদালত সক্রিয়করণে ঘাগড়া ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 22, 2026 - 1:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদে স্থানীয় অংশীজনদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২সেপ্টেম্বর ২০২৬),দুপুর ১২ টায় ঘাগড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রাম আদালতের মনোনীত চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান -এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মো: কামাল উদ্দিন, আনিছুর রহমান,মো: মাসুম, রাজিয়া খাতুন, মোছা: জাহানারা বেগম, মোছা: মর্জিনা বেগম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ফজলুল করিম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহবুব হাসান প্রমুখ।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কৃষ্ণ চন্দ্র রায় এর সঞ্চালনা ও পরিচালনা অনুষ্ঠিত হয়

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দরিদ্র, সুবিধাবঞ্চিত ও সাধারণ জনগোষ্ঠীর জন্য ঘরের কাছে দ্রুত, স্বল্প খরচে এবং সহজে আইনি সেবা বা ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত এক অনন্য মাধ্যম। গ্রাম আদালত আইন অনুযায়ী এখন ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা স্থানীয়ভাবে নামমাত্র ফিতে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। গ্রামীণ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং উচ্চ আদালতের মামলার জট কমাতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্যদের মাঝে সিরাজুল ইসলাম, নূর মোহাম্মদ হাজী, শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।