ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ৯:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাট উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 22, 2026 - 1:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ধামইরহাট উপজেলা শাখা ও পৌর শাখার  আয়োজনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫ টায় মিছিল শেষে ধামইরহাট উপজেলায় বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ধামইরহাট উপজেলা শাখার  যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্তে সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরাফাত রহমান অভি প্রমূখ বক্তব্য প্রদান করেন।