মির্জাপুরে গোড়াই কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আ,লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
মো রুবেল মিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সারে ১১টার দিকে গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফালু ওই গ্রামের সুরুজ বেপারীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ফালুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে আন্দোলন চলাকালে সংঘর্ষ ও গুলির ঘটনায় লালবাড়ি গ্রামের হিমেল আহত হন। এতে তার দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে মির্জাপুর আমলি আদালতে মামলা করেন। মামলায় পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ফালু ওই মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন।







