ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ১২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মোলক সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 7, 2026 - 3:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ:আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসকে যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন প্রস্তুতিমোলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর জেলা পরিষদ মার্কেটে এনভায়রনমেন্ট এওয়ারনেস এন্ড হিউম্যানিটি সোসাইটির উদ্যোগে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) এর ভাইস প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

এনভায়রনমেন্ট এওয়ারনেস এন্ড হিউম্যানিটি সোসাইটির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন লিগ্যাল এসিট্রান্ট ফর ভালনারেবল সোসাইটি ময়মনসিংহের সভাপতি অঞ্জন সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার নেত্রী এডভোকেট সাউদা খাতুন বিপুনী। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- এডভোকেট শাহ মনজুরুল আলম বাচ্চু,
আইনজীবী আকিকুন নাহার রিপা,মানবাধিকার কর্মী রোকসানা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) এর ভাইস প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট এটিএম মাহবুব উল আলম তার বক্তব্যে বলেন,বিশ্ব মানবাধিকার দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা কোনো রাষ্ট্রীয় অনুগ্রহ নয়; এগুলো মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকার। তিনি বলেন, বৈষম্য, নিপীড়ন ও দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং নাগরিক স্বাধীনতা ও আইনের সমান প্রয়োগ নিশ্চিত না হলে কোনো রাষ্ট্রই গণতান্ত্রিক হতে পারে না।

তিনি আরও উল্লেখ করেন সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সেবায় বৈষম্য দূর করা, মত প্রকাশ ও সংগঠনের স্বাধীনতা রক্ষা করা, এবং প্রান্তিক মানুষের ন্যায়বিচার সুরক্ষা–এসব আজকের বাস্তবতায় অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বক্তারা দেশের সাম্প্রতিক মানবাধিকার চ্যালেঞ্জ–নির্যাতনসহ অভিযোগ, বিচারহীনতার প্রভাব,আইনশৃঙ্খলার অবনতি এবং শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় শক্তিশালী নাগরিক উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। তাঁদের মতে, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে, দমন-পীড়নের বিরুদ্ধে গণআন্দোলনকে বিস্তৃত করতে হবে এবং মানবাধিকার শিক্ষা স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

আয়োজকরা জানান যে মানবাধিকার দিবসের অঙ্গীকার বাস্তবায়নে আগামী বছরজুড়ে প্রশিক্ষণ কর্মশালা, মানবাধিকার পর্যবেক্ষণ রিপোর্ট, আইনগত সহায়তা কার্যক্রম ও সচেতনতামূলক প্রচার অভিযান অব্যাহত থাকবে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সকলকে মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।