জমকোলো আয়োজনের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনে কালবেলার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে
এম নোমান চৌধুরী চরফ্যাশন প্রতিনিধি:চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা ও কেক কাটার মধ্য দিয়ে জমকোলো আয়োজনে ভোলার চরফ্যাশনে কালবেলার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার ( ২৭ অক্টোবর) সকাল ১১ টায় চরফ্যাশন প্রেসক্লাবে কালবেলার আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
চরফ্যাশন উপজেলা কালবেলার প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালবেলার ভোলা জেলা প্রতিনিধি মো ওমর ফারুক, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল গোলদার, বাংলাদেশ বানী
পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজি মনজুর হোসেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকা চরফ্যাশন উপজেলা বিএনপির লোকমান হোসেন, দৈনিক সংবাদ এর চরফ্যাশন উপজেলা প্রতিনিধি জামাল মোল্লা, কালের কন্ঠ প্রতিনিধি কামরুল শিকদার, সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন,
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে কালবেলার প্রতি মানুষের আস্থা সৃষ্টি হয়। কালবেলা পত্রিকা এদেশের মানুষকে একটি আস্থার জায়গা তৈরি করে দিয়েছে।
তিনি বলে সাংবাদিকরাই পারে দেশের খবর তুলে আনতে। একসময় মিডিয়া নিয়ন্ত্রিত থাকলেও বর্তমান সরকারের আমলে সম্পূর্ণ স্বাধীনভাবে সাংবাদিকরা কাজ করতে পারে বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন চরফ্যাশন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী জুনাইনাহ ইসলাম, দ্বিতীয় স্থান দক্ষিণ মাদ্রাজ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ফারিহা তাহ, তৃতীয় স্থান দক্ষিণ মাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ইনতিজারা সোহা এবং সুন্দর হাতের লেখায় প্রথম স্থান অধিকার করেন সাজেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্র সামির ইয়াসার দ্বিতীয় স্থান দক্ষিণ মাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রনীর ছাত্রী ইনতিজারা সোহা এবং তৃতীয় স্থান করেন চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মাহিয়াত মোমেনা।








