ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ওমানে বৃহত্তর সিলেট উইংয়ের অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ  

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 27, 2026 - 5:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

রেজওয়ান আহমেদ সুজন, ওমান প্রতিনিধি:মধ্যপ্রাচ্য দেশ ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্তৃক অনুমোদিত ওমানে বসবাসরত সিলেটি প্রবাসীদের একমাত্র সংগঠন বৃহত্তর সিলেট উইংয়ের অভিষেক ও কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভ অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ অক্টোবর রাজধানী মাসকট হলিডে সুর বলরুমের হল রুমে উপদেষ্টা হুমায়ুন কবির ও সংগঠনের সহ সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ সুজনের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহরাব হোসেন বাবু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মকসুদ বিন খসরুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের   সাধারণ সম্পাদক ও হযরত শাহজালাল এফসি টিম ম্যানেজার আখতার হোসেন।

সিলেট উইংয়ের কার্যক্রম,লক্ষ্য -উদ্দেশ্য  ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম কামালী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের কৃতি সন্তান বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর পলিটিক্যাল মাহমুদা খানম।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি, গার্লফ এক্সচেঞ্জের সিইও ইশতেখার হাসান চৌধুরী, সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ গিয়াস আহমদ লকুছ ও সোশ্যাল ক্লাবের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিআইপি।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা খানম বলেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করার কারণে সাধারণ মানুষের সুখ দুঃখের খবর খুব কমই জানা হয়। ওমানে দূতাবাসের আসার কারণে আপনাদের সাথে চলার সুযোগ হয়েছে। বাংলাদেশ দূতাবাস আপনাদের প্রতিষ্ঠান। আমি সব সময় আমার দূতাবাস কর্মকর্তাদের বলি আপনারা সাধারণ প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করুন এবং সঠিক সেবা প্রদান করবেন।

এ সময় সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান বৃহত্তর সিলেট প্রশংসা করে বলেন, আপনারা অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে বৃহত্তর সিলেট উইং ওমানে বসবাসরত প্রবাসীদের সার্বিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ড সাথে জড়িত থাকবে।

কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম কামালী, সহ-সভাপতি মোং খোকন মিয়া,সহ-সভাপতি মতিউর রহমান সাদী,  সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মামুন আহমদ, সহ- কোষাধ্যক্ষ আইনুদ্দিন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাসিত, প্রচার সম্পাদক আলমগীর আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমেদ রানা, ক্রীড়া সম্পাদক আব্দুল মুকিত, ধর্ম সম্পাদক খসরুজ্জামান নূর শাহাদাত, সংস্কৃতি সম্পাদক আহমেদ বশির,সদস্য জুবেল আহমদ, সদস্য জাহাঙ্গীর আলম, সমাজকল্যাণ সম্পাদক মোং দেলোয়ার হোসেন, সদস্য সালেহ আহমদ, জুয়েল আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল মুমিন, সবুজ আহমদ প্রমূখ্য।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে পর্তুগাল থেকে সিনিয়র সাধারণ সম্পাদক আহমেদ সুমন সর্বোচ্চ সহযোগিতা করেন এবং ভিডিও বার্তা মাধ্যমে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট উইংসের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল করিম, মুজিবুল হক, মুজিবুর রহমান, আব্দুল আজিজ, মোঃ আজিজুল হক, আব্দুল মানিক তালুকদার, আলহাজ্ব সৈয়দ হোসেন, অধ্যাপক সৈয়দ আরিফুল হক, প্রিন্সিপাল কালাম আম্বিয়া, ইঞ্জিনিয়ার আবু সালেহ, আব্দুল গনি, মাওলানা কামরুল ইসলাম, তানভীর এলাহী ও আরশ আলী প্রমুখ।

অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ দূতাবাস, সোশ্যাল ক্লাব ওমান, বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্তৃক অনুমোদিত ছয়টি উইং, সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।

পরিশেষে সংগঠনের সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান সাদীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।