নাচোলে ভয়াল ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মোঃ নাসিম ঃবাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ভয়াল ২৮ অক্টোবর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমীর মো. ইয়াকুব আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. ইয়াহ্ইয়া খালেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা শাখার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা রইস উদ্দিন, পৌরসভা শাখার নায়েবে আমীর ডা. মো. রফিকুল ইসলাম এবং উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. মোবারক হোসেন।
আলোচনা সভায় বক্তারা ২৮ অক্টোবরের ঘটনাবলি স্মরণ করে বক্তব্য দেন। তাঁরা ওই দিনের ঘটনাপ্রবাহের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।








