ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মিথ্যা মামলা দিয়ে হয়রানী, ফেসবুকে এআই এর মাধ্যমে ছবি দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 31, 2026 - 7:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:মিথ্যা মামলা দিয়ে হয়রানী, টাকা দাবি ও ফেসবুকে এআই এর মাধ্যমে মিথ্যা ছবি দিয়ে ফেসবুকে বাজে কমেন্ট ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পঞ্চগড়ের পৌর এলাকার দক্ষিণ রাজনগরের লিজা এ সংবাদ সম্মেলন করে। ৩১ অক্টোবর শনিবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওমর ফারুক নামে এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়। পঞ্চগড় জেলা শহরের দক্ষিণ রাজনগর এলাকার লিজা ও তার পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলন লিজা আক্তার জানান, আমার তানিসা আক্তার নামে ফেসবুক আইডি থেকে পরিচয় হয়। এ আইডি ছাড়াও বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে আমার নামে মিথ্যা অপ্রচার চালায়। আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ভাবে বাজে কমেন্ট করছে। তার সাথে অভিযুক্ত পুলিশ সদস্য আহসান হাবিব ও রুবি আক্তারের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা এক সময় উধাও হয়। তারা আমার নামে মিথ্যা অভিযোগ দেন যে পুলিশ সদস্য আমার ভাই। কিন্তু সে আমার ভাইনা। সজিব হাসান নামে আরেক ব্যক্তি ও রনি নামের এক ব্যক্তিও আমাকে হয়রানী করতো।

লিজা আক্তার আরও জানান, লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার সেনেরবাড়ি কলছমা এলাকার মৃত রহমত উল্ল্যার মেয়ে রুবি আক্তারের সাথে ৩ মাস আগে ফেসবুকে পরিচয় হয়। বর্তমানে রুবি আক্তার আমার কাছে ১০ লক্ষ টাকা দাবি করছে। টাকা না দিলে আমার নামে মামলা করে জেলে ঢুকাবে। আমার নামে যারা মিথ্যা অপবাদ দিচ্ছে তাদের বিরুদ্ধে অনাগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে এসময় তার বাবা বেলাল হোসেন ও মা ঝর্না বেগম উপস্থিত ছিলেন।