ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১০:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

১৭ বছর সঠিক ইতিহাস গোপন রেখে ৭ নভেম্বরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে: হুমাম কাদের চৌধুরী এমপি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 7, 2026 - 2:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

চট্টগ্রাম:বিগত ১৭ বছর ধরে দেশের সঠিক ইতিহাস গোপন করা হয়েছে এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্যকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।

তিনি বলেন, ৫ আগস্ট স্বৈরাচার সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এটাও একটা বিপ্লব ছিল। ১৯৭৫ সালে সেনাবাহিনীর নেতৃত্বে হয়েছিল, এবার ছাত্র-জনতার নেতৃত্বে হয়েছে। এই ইতিহাসও লিখে রাখা দরকার। কারণ এই ইতিহাসও আস্তে আস্তে বদলে যেতে পারে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমাম কাদের চৌধুরী আরও বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস বিকৃত করা হয়েছে। বিশেষ করে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব ঐতিহাসিক আন্দোলনের বস্তু%E