ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 9, 2026 - 1:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

স্টাফ রিপোর্টারঃময়মনসিংহে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ইসলামিক ফাউণ্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে, যা স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের এক চমৎকার মেলবন্ধন তৈরি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু-কিশোরদের সুকোমল মননে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই। ইসলামিক ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে শিশুরা যেমন কুরআন ও দীনি শিক্ষা লাভ করছে, তেমনি সুস্থ ও সুন্দর সংস্কৃতি চর্চার সুযোগ পাচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক হাবেজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ ও বিচারকগণ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলেন। বিশেষ করে, কোমলমতি শিশুদের মনোমুগ্ধকর অংশগ্রহণ পুরো অনুষ্ঠানটিকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তোলে। উম্মুক্ত পরিবেশে ভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি আরও বৈচিত্র্যময় ও প্রতিযোগিতাপূর্ণ হয়ে ওঠে।

বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের ইসলামি সংস্কৃতি চর্চায় আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করে ইসলামিক ফাউণ্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক হাবেজ আহমেদ জানান, উপজেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে উত্তীর্ণরা বিভাগীয় পর্যায় এবং ধারাবাহিকভাবে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।