সখিপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
রঞ্জু আহমেদ স্টাফ রিপোর্টার : ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সখিপুর উপজেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আহমেদ আজম খান। মন্ত্রী বলেন এখন আবার শুনছি, তিনি ডিসেম্বরে আসবেন, তাঁর নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছে। ওইসব নেতা-কর্মীদের বলব, আপনারা দিবাস্বপ্ন দেখবেন না। আপনাদের বিপদে ফেলতে হাসিনা মাঝেমধ্যে এ ধরনের কথা বলে থাকেন, এটা তাঁর চরিত্র। এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবে না।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘আমরা তো চাই হাসিনা ফিরে আসুক। সে-তো এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে এসে আদালতে যাক, কারাগারে যাক, ফাঁসির দড়ি ঝুলবে তার গলায়, অসংখ্য গণহত্যা করেছে সে।
টাংগাইল সখিপুর উপজেলার ডাকবাংলা মাঠে আয়েজিত অনুষ্ঠানে সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান এর পরিচালনায়” সভায় সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম মাস্টারের সভাপতিত্বে, আরো উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক সভাপতি আমজাদ হোসেন মাস্টার, উপজেলা বিএনপির অন্যতম সহ সভাপতি আকবর হোসেন” উপজেলা বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান এস এম ছবুর রেজা। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
পৌর বিএনপির মির আবুল হাশেম আজাদ” হাজী আব্দুল গনী। উপজেলা যুবদলের সভাপতি ফরহাদ ইকবাল” সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। উপজেলা ছাত্রদলের আহবায়ক একাব্বার হোসেন” পৌর ছাত্রদলের আহবায়ক মোরসেদ আলম অন্তর সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।








