ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী দেওয়ান ওয়াজেদ আলী কবিরের নাম ঘোষণা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 9, 2026 - 2:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 3 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত দলীয় প্রার্থী নির্বাচনে উন্মুক্ত আলোচনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বিকেল সাড়ে ৪ টায় হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ১নং ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবিরের সভাপতিত্বে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে দেওয়ান হায়দার আলী ও ওয়াজেদ আলী দেওয়ানের চেয়ারম্যান প্রার্থীতা বিষয়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জন সমর্থন যাচাই করলে কণ্ঠভোটে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক দেওয়ান ওয়াজেদ আলী কবিরের পক্ষে সমর্থণ জানান। এ সময় জন সমর্থনকে সম্মান জানিয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী ও সাধারণ সম্পাদক হানজালা দেওয়ান ওয়াজেদ আলী কবিরকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করেন।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত র্ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফেরদৌস হাসান, জেলা যুব দলের অন্যতম সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা যুবদলের নেতা রুবেল হোসেন রতন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক ইস্কেন্দার আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি, ছাত্রদল নেতা উমর ফারুক রোমন প্রমুখ।