ঢাকা | নভেম্বর ১০, ২০২৬ - ১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন এডিসি রাজস্ব মুন মুন জাহান লিজা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 9, 2026 - 6:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

মামুন কৌশিক নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন এডিসি (রাজস্ব) মুন মুন জাহান লিজা।

আজ বিকেল ৪টায় তিনি বারহাট্টা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি ভূমি অফিসের সার্বিক কার্যক্রম ও সেবার বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভূমি ব্যবস্থাপনা ও দাপ্তরিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

জনসাধারণের ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।