ঢাকা | নভেম্বর ১২, ২০২৬ - ৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩, জব্দ ২ ইজিবাইক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 11, 2026 - 5:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের ব্যবহৃত দুটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দ করা হেরোইন ও ইজিবাইকের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে

এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার দরগার মোড় পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ভোলাহাট উপজেলার পাঁচটিকরী গ্রামের মো. মাসুদ রানা আসিক (৩০), সুরানপুর গ্রামের মো. এনায়েতুল্লা শিমুল (২০) এবং

বিরেশ্বরপুর গ্রামের মো. আনোয়ার হোসেন (৪৫)। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।