রাঙ্গুনিয়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার
রাঙ্গুনিয়া:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে কার্যক্রম স্থগিত উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. হেলাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. হেলাল হোসেন উপজেলার ১১ নম্বর চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোভাষী বাজার এলাকার রূপনগর কলোনির বাসিন্দা। তিনি মোহাম্মদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রাঙ্গুনিয়া মডেল থানায় ২০২৪ সালের ৩০ আগস্ট দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়।








