রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মিনহাজের বিচারের দাবিতে পরিবার
রাঙ্গুনিয়া:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন ভবনে অরক্ষিত বিদ্যুৎ সংযোগের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত কিশোর মিনহাজের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় নিহত মিনহাজের পরিবারের সদস্যবৃন্দ ও বনগ্রাম এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইলিয়াস সিকদার, শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান,উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান সালমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, চন্দ্রঘোনা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ এরফান, যুবদল নেতা নেয়ামত উল্লাহ প্রমুখ।
এছাড়াও বক্তব্য দেন ২০১৮ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ১৪ বছর বয়সী লিজার পিতা মো. ফারুক এবং নিহত মিনহাজের পিতা মোহাম্মদ তৈয়্যব প্রকাশ কালু।
মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মো. হাবিব নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে অন্তর (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এর মাত্র দুই মাস আগে একই ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ১৪ বছর বয়সী কিশোর মিনহাজ।
এসব মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানান বক্তারা ও নিহতের স্বजनরা। একইসঙ্গে বিপিডিবি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বনগ্রাম এলাকার ওই অরক্ষিত বিদ্যুৎ সংযোগ ও পিডিবির তার দ্রুত সরিয়ে নেওয়ার জোর দাবি জানানো হয়।








