ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজানগরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউছুপ চৌধুরী মুসল্লিদের সঙ্গে মতবিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 14, 2026 - 5:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

রাঙ্গুনিয়া:আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মসজিদের মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউছুপ চৌধুরী।

শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের আগে রাজানগর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের মধ্যবর্তী সাতঘড়িয়াপাড়া জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে তিনি এ মতবিনিময় করেন।

এ সময় বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোরশেদুল হক চৌধুরী রুবেল, কেন্দ্র জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দরা।