পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় গণপ্রকৌশল দিবস-২০২৬ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌশলী পিন্টু তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জসিম সিকদার রানা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বরিশাল অঞ্চলের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. বাচ্চু মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন,
জেলা আইডিইবি’র সাবেক সভাপতি প্রকৌশলী অ্যাড. গোলাম আহাদ দুলু,আইডিইবি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান রেজা,কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক প্রকৌশলী শাহাদত জামিল চৌধুরী,কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী শওকত আলী মিয়া,
জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল আহসান, সহ-সভাপতি প্রকৌশলী মো. কামাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হুমায়ুন কবির সোহাগের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আইডিইবির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সোয়েব মাহমুদ ও প্রকৌশলী মাঈনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মশিউর রহমান সৈকত এবং পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর মো. ইব্রাহীম প্রমুখ।
আলোচনা সভার আগে আইডিইবির উদ্যোগে পটুয়াখালী শহরের বিভিন্ন সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যেখানে প্রকৌশলী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. কবীর হোসেন বলেন, “একটি উন্নত দেশ গঠনে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলীর বিকল্প নেই।” তিনি বর্তমান শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিজেদের দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে গড়ে তুলে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষে আত্মনিয়োগ করার আহ্বান জানান।…..








