ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 16, 2026 - 6:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

মোঃ নাসিম  ঃচাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৩ নম্বর নাচোল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের খেসবা গ্রামে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাচোল উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ সফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাজাহান, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শফিকুল আলম, ১ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি এবং সহজে ন্যায়বিচার পাওয়ার বিষয়ে সচেতনতা তৈরিই ছিল এ ভিডিও প্রদর্শনীর মূল লক্ষ্য।