ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ
কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির পৃথক দুটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতারো করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আহম্মদ আলী (৪৯), তিনি আওয়ামীলীগের সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।
তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানার মামলা নং-১৬/৮০, তারিখ ২৫ মে ২০২৫ খ্রিষ্টাব্দে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮/৯(৩)/১০/১৩ ধারার মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়া যায়।
অন্য একজন উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ আয়নাল হক ওরফে ঝন্টু (৪৮)।তিনি ভূরুঙ্গামারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানার এফআইআর নং-১৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৪, জিআর নং-২০৫-এর দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারার মামলায় তদন্তে আসামি হিসেবে তাঁর নাম পাওয়া যায়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, পৃথক দুটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গতকাল সোমবার এই দুজনকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।







