ঢাকা | নভেম্বর ১৯, ২০২৬ - ১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এডভোকেট কামাল হোসেন চৌধুরী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 18, 2026 - 5:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

রাঙ্গুনিয়া :চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী।

বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশীদ (পদাধিকার বলে সদস্য সচিব), শিক্ষক প্রতিনিধি স্বপন চন্দ্র ভট্টাচার্য এবং অভিভাবক প্রতিনিধি মো. ইদ্রিচ।

আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।