ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রেষ্ট পুলিশ ইন্সপেক্টরের পুরস্কার পেলেন কাশিয়াডাঙ্গা থানার ওসি তদন্ত মসিউর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 21, 2020 - 7:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 115 বার

লিয়াকত রাজশাহী ব্যুরো : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নভেম্বর-২০২০ মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ট পুলিশ ইন্সপেক্টর হিসেবে পুরস্কার পেলেন কাশিয়া ডাঙ্গা থানার ওসি তদন্ত মসিউর রহমান। মসিউর ২০০৭ সালে পুলিশে এস.আই হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে ইউএন মিশনে দারফুরে সেক্টর হেডকোয়াটারে পার্সনাল এডমিন অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করনে।

বীরত্বের সাথে মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি আটক ও ওয়ারেন্ট তামিলসহ এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও অন্যান্য দায়িত্ব সুন্দর ও নিষ্ঠার সাথে পালন এবং অত্র থানাবাসীকে পুলিশী সেবা প্রদান করায় তঁাকে এই পুরস্কার প্রদান করেন।

এই পুরস্কার তঁাকে আগামীতে আরো ভাল কাজ করার উৎসাহ যোগাবে বলে জানান তিনি। সেইসাথে কাশিয়া থানার সকল অফিসার ও সকল সদস্যদের ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান মসিউর।