ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড় পৌরসভা নির্বাচনের নির্বাচনী সরঞ্জামাদী বিতরণ শুরু 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 27, 2020 - 1:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 131 বার

পঞ্চগড় প্রতিনিধি :প্রথম ধাপে অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভার নির্বাচনে ব্যবহুত নির্বাচনী সরঞ্জামাদী প্রতি কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রেরণ করা হয়েছে। রবিবার ২৭ ডিসেম্বর জেলা নির্বাচন অফিসের সামনে এসব বিতরণ করা হয়

পঞ্চগড় পৌরসভা নির্বাচনের জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ আলমগীর এবং সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার রোকনুজ্জামান সরকার নির্বাচনী সামগ্রী বিতরণ করেন।

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডে ১৫ টি কেন্দ্রে ৯৭ টি বুথ রয়েছে। প্রতি কেন্দ্রে ১ জন করে প্রিজাইডিং অফিসার, প্রতি বুথে ১ জন করে সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন করে পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে এবার ৩৫ হাজার ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১৭ হাজার ১৫৩ জন পুরুষ ও ১৭ হাজার ৮৫৮ জন মহিলা।

পঞ্চগড় পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর বলেন, ৯ টি ওয়ার্ডের কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদেরকে তাদের সকল নির্বাচনী মালামাল সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৮ ডিসেম্বর সোমবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।